চুঁচুড়ায় বিজেপির
নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ধিক্কার মিছিল করল বিজেপির নেতা কর্মীরা।
সোমবার বিকেলে চুঁচুড়া থানার পিপুলপাতি থেকে মিছিল শুরু। মিছিল যায় হুগলি মোড় পর্যন্ত। সেখানে গিয়ে একটি পথসভা হয়।
এদিনের ওই ধিক্কার মিছিল ও পথসভায় জেলা সভাপতি
ভাষ্কর ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন বিজেপির চুঁচুড়া মণ্ডল সভাপতি নিমাই দত্ত,
জেলার যুব সভাপতি কৃষান সাউ, জেলার বিজেপির যুব সহ সভাপতি সুরেশ সাউ সহ একাধিক নেতা
নেতৃত্ব।
এই ধিক্কার মিছিল
প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, তৃণমূল রাজ্যজুড়ে সন্ত্রাস
করছে। জেলায় জেলায় বিজেপি কর্মীদের আক্রমন করছে। ১৬ মে চুঁচুড়ার দেবানন্দপুরে
বিজেপির কর্মী সুরেশ সাউকে তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে। ওই দিনই হুগলিমোড়ে
বিজেপির আন্দোলনে চুঁচুড়ার বিধায়কের নেতৃত্বে আমাদের কর্মীদের মারধোর করা হয়।সেই
ঘটনায় আমরা লিখিত অভিযোগ করার পরও পুলিশ তাদের গ্রেফতার করেননি। এই ঘটনার
প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল করেছি। সঙ্গে একটি পথসভা করেছি। দুষ্কৃতীরা গ্রেফতার
না হওয়া পর্যন্ত আমারা আমাদের আন্দোলন চালিয়ে যাব।



No comments:
Post a Comment