ধর্মকে উপেক্ষা করে এক দৃষ্টান্তমূলক মেলবন্ধন স্থাপিত হল কেন্দ্রীয় সংশোধনাগারে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 June 2017

ধর্মকে উপেক্ষা করে এক দৃষ্টান্তমূলক মেলবন্ধন স্থাপিত হল কেন্দ্রীয় সংশোধনাগারে



ধর্ম নিয়ে এত কিছু মারামারি,দাঙ্গা,খুন তারপরও একসঙ্গে পাশাপাশি মসজিদ,গির্জা ও মন্দির নিয়ে আনন্দে মাতলেন মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের কয়েদিরা।বৃহস্পতিবার এমনই এক দৃষ্টান্তমূলক দৃশ্য দেখা গেল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।জানা যায়, এই সংশোধনাগারে সর্ব ধর্মের মিলিয়ে প্রায় ১৪০০ বন্দী থাকেন। সংশোধনাগার সুত্রে খবর সংশোধনাগারের ভিতর সব ধর্মের মানুষের জন্যই উপাসনার স্থান রয়েছে। সংশোধনাগারের প্রধান ফটক দিয়ে ঢোকার পর বাঁ দিকে প্রথমেই রয়েছে একটি শীতলা মন্দির, তার ঠিক পিছনেই রয়েছে দুর্গা মন্দির, কিছুটা ভেতরে রয়েছে আরো দুটো শিব মন্দির। পাশাপাশি সংশোধনাগারের মধ্যে রয়েছে ছোট বড় মিলিয়ে মোট ৪ টা ইদগা, মসজিদ টাইপের উপাসনার স্থান রয়েছে ১ টি, খ্রীস্টান দের জন্যও রয়েছে পৃথক উপাসনার স্থান। কোনও ধর্মের বন্দীদের যাতে উপাসনায় কোনো সমস্যা না হয় তার জন্য এই ব্যাবস্থা। তবে এত কিছুর পরেও ধর্ম নিয়ে যথেষ্ট সচেতন বন্দীরা। অন্যদের উপাসনাতে বাধা দেওয়া দূরে থাক উলটে অন্য ধর্মের অনুষ্ঠানকে নিজের ধর্ম মনে করে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন তারা।জেলা সুপার দেবাশীষ চক্রবর্ত্তী জানান, বন্দীদের আলয়ে এ হেন এক বিস্ময়মূলক অভিজ্ঞতা।

No comments:

Post a Comment

Post Top Ad