গোমাংস না খাওয়ালে বিয়ে হবে না! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 18 June 2017

গোমাংস না খাওয়ালে বিয়ে হবে না!


রাজ্যে গোরক্ষকদের এমনই তান্ডব ‌যে কেউ পোষার জন্য গরু নিয়ে গেলেও আক্রান্ত হচ্ছেন। এরকম এক অবস্থায় রাজ্যে মুরগী ছাড়া উপায় নেই।বিয়ের ভোজ মানে গোমাংস নির্ধারিত।আর তা না হলে বিয়ে করা বাতিল,এমনটাই জানিয়েছে শ্বশুরবাড়ির লোক।
উত্তর প্রদেশের রামপুরের দরিয়াঘর গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। দেনাপাওনার পর শেষপ‌র্যন্ত খাওয়ার কথা শুরু হয় দুপক্ষের মধ্যে। সেখানেই আটকে ‌যায় বিয়ে। পত্রপক্ষ দাবি করে বিয়ের ভোজে খাওয়াতে হবে গোমাংস। কিন্তু পাত্রীপক্ষ তার ব্যবস্থা করতে পারেনি। তাতেই ভেঙে ‌যায় বিয়ে।

জানা গিয়েছে,পাত্রীর মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওরা বিয়ের ভোজে গোমাংস দাবি করেছিল। সেইসঙ্গে দাবি ছিল, একটা গাড়ি দিতে হবে বিয়েতে। দুটি শর্তেই আমরা রাজী হইনি। সরকার গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আমরা কীভাবে তা ‌যোগাড় করব। এতেই বিয়ে ভেঙে দেয় পাত্রপক্ষ। প্রসঙ্গত এনিয়ে পাটওয়াই থানায় একটি অভি‌যোগ দায়ের হয়েছে। পাত্র পক্ষের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।

Click for read in English....

1 comment:

  1. গাড়ীর শর্তেও তো রাজী হয়নি পাত্রীপক্ষ, শুধু গোমাংসের শর্ত প্রচারে আসছে কেন? শয়তানী!

    ReplyDelete

Post Top Ad