মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবে না?প্রশ্ন রাখি সাওয়ন্তের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2017

মুসলিমরা কেন গরুর মাংস খেতে পারবে না?প্রশ্ন রাখি সাওয়ন্তের

মুসলমানরা গরু মহিষের মাংস খেতে পারবে না কেন?প্রশ্ন তোলেন বলিউড অভিনেতা রাখি সাওয়ন্ত।এছাড়াও তার অভিযোগ হিন্দুরা নাকি মুসলিমদের পাথর ছুড়ে ছুড়ে হত্যা করছে।তিনি বলেন, দেশের সব মানুষকে হিন্দু হতে হবে, এমন কোনও মানে নেই।পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাখি।রাখি সাওয়ান্ত বলেন, এত হিন্দু হিন্দু করার কে যোগি আদিত্যানাথ? নরেন্দ্র মোদী কী দেখে আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে বসালেন, তা বুঝতে পারেন না তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদে বসার কোনও যোগ্যতাই আদিত্যনাথের নেই বলেও মন্তব্য করেন রাখি সাওয়ান্ত।
কটা গরুকে খাবার খাইয়ে আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়েছেন, কে জানে বলেও বিস্ফোরক মন্তব্য করেন রাখি। রাস্তায় কোনও গরু দেখলে বোঝা যায় না যে যোগি এসেছেন না অন্য কেউ?
সম্প্রতি ঋষি বাল্মীকিকে নিয়ে কটাক্ষ করেন রাখি সাওয়ান্ত। লুধিয়ানা কোর্টে হাজির হয়ে সেখানে জামিন নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের জামিন বাতিল হয়ে যায় রাখির। জামিন বাতিলের পর নতুন করে পরোয়ানা জারি করেছে আদালত l অগাস্ট মাসে ফের রাখিকে লুধিয়ানা কোর্টে হাজিরা দিতে হবে বলে স্পষ্ট জানিয়েছে আদালত।


No comments:

Post a Comment

Post Top Ad