আসল মুসলমানদের শাসক এলে দেশকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবেঃ মাসুদ আজাহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 July 2017

আসল মুসলমানদের শাসক এলে দেশকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবেঃ মাসুদ আজাহার


আসল মুসলমানদের শাসক এলে দেশকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বিরুদ্ধে বিষদগার শুরু করল মাসুদ আজাহার। গরুকে রক্ষা করার জন্য মুসলিম যুবকদের রক্ত দিতে হচ্ছে বলেও দাবি করেছে মাসুদ আজাহার।
তার হুমকি, মোদী ও যোগি যেন মনে রাখেন, মুসলিমদের রক্ত মূল্যবান ।পাকিস্তানে প্রকৃত কোনও মুসলিম প্রশাসক এলে, ভারতকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে । ভারতকে উপযুক্ত শিক্ষা দিতে বেশি সময় লাগবে না বলেও দাবি করেছে ওই জঙ্গি নেতা।
গোরক্ষকদের হাতিয়ার করে গণপিটুনির কথা উল্লেখ করেই ওই নিবন্ধে ভারতের বিরুদ্ধে একের পর এক উসকানিমূলক বক্তব্য প্রচার করতে শুরু করে মাসুদ আজাহার।গণপিটুনির ইস্যুকে তুলে এনেই ভারতের বিরুদ্ধে খেপিয়ে তলার চেষ্টা করা হয় মুসলিম সম্প্রদায়ের মানুষকে।
ডিএনএ-র রিপোর্টে প্রকাশ, জঙ্গিদের ওই নিবন্ধে মাসুদ দাবি করেছে, ভারতে যেভাবে মুসলিমদের ধরপাকড় চালানো হচ্ছে, তাতে কারও মনে ভয় ধরানো যাবে না।ভারত কখনও মুসলিমদের থামাতে পারবে না বলেও দাবি করেছে পাঠানকোট হামলার মূল চক্রী।

(আরও পড়ুনঃ চিকিৎসা না করিয়ে আল্লাহর উপর ভরসা রাখো!কে বললেন?)

শুধু তাই নয়, ভারতের অবস্থা খুব খারাপবলে দাবি করেছে জইশ-এর মূল মাথা ।সেই সঙ্গে মুসলিমরা আঘাত সহ্য করতে পারে, পরাজয় মেনে নিতে পারে না বলেও দাবি করেছে মাসুদ আজাহার। ওই নিবন্ধে গোরক্ষকদের হাতে হরিয়ানার কিশোরের মৃত্যু নিয়েও করা হয়েছে কটাক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad