বেহালার আদর্শনগরের জলমগ্ন এলাকাগুলিতে হেঁটে শাসক দলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী লকেট চ্যাটার্জী। তিনি বুধবার প্রবল বৃষ্টিতে জলে থইথই করা এলাকাগুলিতে হেঁটে বললেন এরকম অবস্থায় সাধারণ মানুষের যে ধরনের ক্ষতি হচ্ছে তার দিকে না দেখে, জল সরানোর ব্যবস্থা না করে মুখ্যমন্ত্রী গেছেন দিল্লীতে।
এদিন তিনি আরও বলেন, রাস্তাঘাটের জল সরানো ব্যবস্থা এবং জলে ক্ষতি হওয়া সাধারণ মানুষদের ক্যাম্প করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বিজেপির তরফ থেকে।
No comments:
Post a Comment