আমাদের মুখ্যমন্ত্রী তিন বছর ধরে যাওয়ার সময় পাননি, এখন দৌড়া দৌড়ি করছেন মোদির কাছে। দিদির এখন সময় খুব খারাপ চলছে,মোদিই বাঁচাতে পারেন। তাই দিদিকে দাদার পা ধরতে হচ্ছে।বাংলার চিন্তা ওনার নেই, ওনার আর ওনার ভাইদের চিন্তায় মোদির পা ধরতে গেছেন।
আজ মেদিনীপুর শহরে লোধা স্মৃতি ভবনে ভারতীয় জনতা ও বি সি মোর্চার রাজ্য কার্যকরী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি আরো বলেন, তৃণমূলের ভয়ে সভায় আসতে ভয় করছেন অনেকে,কিন্তু যারা ভয় দেখাচ্ছেন তারা জানেন যাদের জন্য তারা ভয় দেখাচ্ছে দুদিন পর তারা জেলে ঢুকে যান তাহলে তারা অনাথ হয়ে যাবে, তাদের খোঁজ নেওয়ার লোক থাকবে না, তারা তখন বিজেপির ঝান্ডার তলায় আসবে। পঞ্চায়েত ভোট অ্যাসিড পরীক্ষা। বিভিন্ন দলের নির্বাচিত প্রতিনিধিদের ভাঙিয়ে নেওয়া হচ্ছে। কিন্ত নেতাদের যারা জিতিয়েছে তারা রয়ে গেছে, তারা এখন আমাদের পার্টিতে। তারা আবার জেতাবে।
অবৈধ ভাবে গবাদি পশু হত্যা ও বিক্রি এই দেশে হচ্ছে।যেটা দেশের সংস্কৃতির পরম্পরার বিরোধী।এই গরু বিক্রি র জন্য বর্ডারে যে হাট হয়, সেখান থেকে হাজার হাজার গরু বাংলাদেশে চলে যাচ্ছে।এই রাজ্য এবং দেশ হচ্ছে কৃষি প্রধান।কৃষির জন্য গরু একটি প্রধান মাধ্যম।স্বাস্থ্যের কারণে, গ্রামীন অর্থনৈতিক কারণে এবং সাধারণ মানুষ এখানে গো সেবা করেন, গরুকে অন্য চোখে দেখেন তারপ্রতি সম্মান জানিয়ে সরকার আইন আনছে এটা ভালো সিদ্ধান্ত।
একটাই ইন্ডাস্ট্রি বাংলায় হচ্ছে তা হলো বোমা বন্ধুকের কারখানা।আজ মুখ্যমন্ত্রী কে দুষ্কৃতীরা ভয় পায়না, পুলিশ ভয় পায়না এমনকি তার পার্টির নেতারাও ভয় পায়না।সবাই জেনে গেছে ওনার হাতে কিছু নেই।খালি নাটক করছেন, চালাকি করছেন আর যাদের ভরসায় এতদিন পার্টি করছেন তারা সবাই দুর্নীতিগ্রস্থ, যখন তখন ধরা পড়ে জেলে যাবেন। এই সরকার টা ৪বছর চলবে কিনা সন্দেহ আছে।

No comments:
Post a Comment