পথ দুর্ঘটনায় মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 July 2017

পথ দুর্ঘটনায় মৃত ১


ভ্যান ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর।গুরুতর আহত মৃতের ছেলে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাঁকুড়া দুর্গাপুর সড়কের বেলবনি মোড়ের কাছে।জানা গেছে,এদিন সকালে বাবাকে চাপিয়ে নিয়ে বাঁকুড়ার ওন্দা থানার বারবেড়া গ্রামের এক যুবক বাইকে করে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। দুজনের মাথায় হেলমেট ছিল। যাওয়ার সময় বেলবনির কাছে উল্টোদিক থেকে আসা একটি  ভ্যান সজোরে এসে বাইকটিকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটলেও পুলিস ট্রাফিক নিয়ন্ত্রনের কোনো ব্যবস্থা করেনি।আর এরই প্রতিবাদে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad