ফের কুসংস্কারে বলি হল দুই বোন।সাপে কামড় খাওয়া দুই বোনকে হাসপাতালে
না নিয়ে গিয়ে সোজা নিয়ে যাওয়া হল ওঝার কাছে। ঘটনাটি ঘটেছে নদীয়ার গাংনাপুর থানার
হুমনিয়া পোতায়।গুরুতর আহত হয় আট মাসের এক শিশুও।মৃত দুই বোনের নাম গিতা মুন্ডা (23)ও নমিতা মুন্ডা (13)।সূত্রের খবর,শুক্রবার রাতে গিতা মুন্ডা তার আট
মাসের শিশুকে নিয়ে বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী নমিতা মুন্ডার সাথে একই বিছানায়
ঘুমাচ্ছিলেন।হঠাৎই বিছানার ভিতর ঢুকে পড়ে একটি বিষধর সাপ।সাপ দেখে দুই বোনের
চিৎকারে ছুটে আসে মন্টু মুন্ডা।সাপটিকে বিছানা থেকে বের করে দেয় ও আদেও সাপে
কামড়েছে কিনা তা জানতে দুই বোনকে নিয়ে
স্থানীয় এক ওঝার কাছে যান।অভিযোগ,ওই ওঝা ঝাড়ফুঁক করে জানিয়ে দেয় সাপে কামড়ায়নি ওই দুই বোনকে।ওঝার
কোথায় নিশ্চিত হয়ে বাড়ী ফিরে আসে মুন্ডা
পরিবার।বাড়ী ফিরে তার আট মাসের সন্তানকে বুকের দুধও খাওয়ায় গীতা মুন্ডা।এর পর
মাঝরাত থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দুই বোনের।প্রথমে পেটে ব্যথা ও পরে
বমি শুরু হয়।এর পর দুই বোনের শারীরিক
অবস্থার অবনতি হওয়ায় অবশেষে তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে
সেখানেই তাদের মৃত্যু হয়।বুকের দুধ খাওয়ানোর কারণে অসুস্থ হয়ে পড়ে গীতার আট মাসের
শিশুও।ওই শিশুর বর্তমানে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
Post Top Ad
Saturday, 8 July 2017
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment