পুলিশের দুইরকম ভূমিকা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 July 2017

পুলিশের দুইরকম ভূমিকা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ?


একই রাজ্যে চলছে দুইরকম আইন।বিজেপির বিক্ষোভে সক্রিয় পুলিশ-প্রশাসন।কিন্তু বাদুড়িয়ার দাঙ্গায় পুলিশ নীরব।গুলি চালানো তো দূরের কথা লাঠিও নেয়নি।রাজ্যে এহেন পরিস্থিতি দেখে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, বাদুড়িয়াতে তিন দিন ধরে পুলিশ নীরব দর্শক ছিল। একটা সম্প্রদায়কে সু‌যোগ করে দিয়েছে। সেই পুলিশই এখন বিজেপির বিক্ষোভ সক্রিয় হয়ে উঠেছে। বোঝাই ‌যাচ্ছে, রাজ্যে কী চলছে! 
দিলীপবাবু বলেন,তিন দিন ধরে বাদুড়িয়া, বসিরহাটে হাঙ্গামা চললেও পুলিশ কিছু করেনি। লাঠি প‌র্যন্ত নেয়নি। শূন্যে গুলি চালানো তো দুরের ব্যাপার। অথচ সেই পুলিশ এখন বিজেপির বিক্ষোভ তুলতে সক্রিয় হয়ে উঠল। এতেই স্পষ্ট হল, একটা সম্প্রদায়কে ভাঙচুরের সু‌যোগ দেওয়া হয়েছিল।

(আরও পড়ুনঃ সাম্প্রদায়িক হিংসার পিছনে তৃণমূলই, রাজনাথকে চিঠি প্রাক্তন বিচারপতি, আমলা, ফৌজির)
রবিবার চোপড়ায় বিজেপির বিস্তারক মিছিলে হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী বিজয় সিংহের। এদিন তার প্রতিবাদে উত্তর দিনাজপুরে ১২ ঘণ্টা বনধ ডেকেছিল বিজেপি। সেই বনধকে কেন্দ্র করে সকালে গন্ডগোল হয়। রাতে বিজয়ের দেহ নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিশ।ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসের শেল।আর তার জেরেই বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্য।


No comments:

Post a Comment

Post Top Ad