৫০০ টাকা দিয়েই বুক করা যাবে জিও ফোন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 August 2017

৫০০ টাকা দিয়েই বুক করা যাবে জিও ফোন



মাত্র ৫০০ টাকা দিয়েই বুক করা যাবে জিও ফোন। বাকি হাজার টাকা দিন ফোন হাতে পাওয়ার পরে। গ্রাহকদের সুবিধার্থে এমনই অফার দিল রিলায়েন্স। জিও অ্যাপ বা রিটেল স্টোর যেখানেই যান জিওর ফোন বুক করতে এটুকুই দরকার জানিয়ে দিয়েছে তারা। টাকা পাওয়ার সঙ্গে গ্রাহকের দেওয়া মোবাইল নম্বরে চলে যাবে এসএমএস। তারপরে নির্দিষ্ট দিনে ফোনটি পৌঁছে যাবে আপনার বাড়িতে। তখন বাকি টাকাটা দিতে হবে বলে জানিয়েছেন রিলায়েন্সের এমডি মুকেশ আম্বানি।
যদিও অফার শুরুর সঙ্গে সঙ্গে জিওর অয়েব সাইটটি ক্র্যাশ করে গিয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বুকিং শুরু হয়।
মুকেশ আম্বানি জানিয়েছেন, এই ফোনে মাসে মাত্র ১৫৩ টাকা রিচার্জ করলে ভয়েস কল ফ্রি এবং আনলিমিডেট ডেটা পাওয়া যাবে।   এই ফোনের সাহায্যে প্রয়োজনে টেলিভিশনও দেখা যাবে। সেপ্টেম্বরের ৭ থেকে ৮ তারিখের মধ্যে গ্রাহকদের হাতে এই মোবাইল তুলে দিতে চাইছে রিলায়েন্স। প্রতি সপ্তাহে ৫ লাখ করে জিও ফোন বিতরণের টার্গেট নিয়েছে রিলায়েন্স।   

No comments:

Post a Comment

Post Top Ad