ছাত্র রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 24 August 2017

ছাত্র রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব


ফের ছাত্র রাজনীতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে আসানসোল বিবি কলেজ। জানা গিয়েছে আগামী ২৮ আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন  আসানসোলের গুজরাটি ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই আসানসোল বিবি কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে যাচ্ছিলেন কলেজের ছাত্র সংসদের জিএস সুশোভন মাজি। অভিযোগ, সেই সময় কলেজের এজিএস দানিশ আজিজ তার অনুগামীদের নিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে যেতে বাধা দেয়। প্রথমে বচসা, তারপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ পৌছায়।  কলেজের জিএস সুশোভন মাজির অভিযোগ,  এজিএস দানিশ আজিজ ও তার অনুগামীরা বেলচা, ইঁট দিয়ে আক্রমন করে সাধারণ ছাত্রছাত্রীদের উপর। এর ফলে কয়েকজন  জন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে দাবি জিএস সুশোভন মাজির।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন এজিএস দানিশ আজিজ। তবে অভিযুক্তের পাল্টা দাবি, বলপুর্বক ছাত্রছাত্রীদের ওই সভায় নিয়ে যাওয়া হচ্ছিল।তারই প্রতিবাদ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad