মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হতে হল বাবাকে। মেয়ের বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মুর্শিদাবাদে সুতি থানার মানিকপুরের এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলে জানা গিয়েছে।
মৃত মইনাল সেখের পরিবার সূত্রে জানা গিয়েছে সামশেরগঞ্জের লস্করপুরের বাসিন্দা মইনাল সেখ গতকাল সকালে সুতির মানিকপুরে মেয়ের বাড়ি বেড়াতে আসেন ও সম্পর্কের সূত্রে জড়িয়ে পড়েন মেয়ে জামাইয়ের সাথে তার পরিবারের চলতে থাকা অশান্তির মধ্যে। এমতো অবস্থায় জামাই-রহিম সেখের অনুপস্থিতিতে তার শ্বশুর মইনাল সেখকে বেধড়ক পেটাতে থাকে পরিবারের লোকজন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়দের তৎপরতায় পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সুতি থানার পুলিশ। মৃতের পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

No comments:
Post a Comment