অমিতের ইচ্ছেতেই মুকুল বিজেপিতে, আসছেন বহু নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 October 2017

অমিতের ইচ্ছেতেই মুকুল বিজেপিতে, আসছেন বহু নেতা


মুকুলিত হচ্ছে রাজ্য বিজেপি।এমনটাই সিদ্ধান্ত হল কোর কমিটির বৈঠকে।শনিবার রাজ্য কমিটির বর্ধিত বৈঠকের পরে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বরগী জানান,মুকুল রায়ের বিজেপিতে আসা পাকা।কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারবেন না।বাইরে মুখ খুলতে পারবেন না।এই সিদ্ধান্ত স্বয়ং সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

দলের এক পদাধিকারী এ বিষয়ে আলোচনার প্রসঙ্গ তুললে কৈলাস বিজয়বর্গীয় তাঁকে থামিয়ে দেন।কড়া ভাষায় তিনি বলেন,'এ বিষয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না।কারণ,স্বয়ং অমিতজি এই সিদ্ধান্ত নিয়েছেন।কারণ উনি মনে করেছেন মুকুল রায়ের মত নেতাদের দলের প্রয়োজন।আপনারা গত দুতিন বছর ধরে অনেক সময় পেয়েছিলেন।কিন্তু কিছু করতে পারেননি।'

No comments:

Post a Comment

Post Top Ad