গৃহবধুকে খুনের অভিযোগ
প্রসেনজিৎ ব্যামার্জী,,,,বনগাঁঃ একের পর এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু কোথাও বা খুনের অভিযোগ রাজ্যে কোথায় না কোথাও ঘটছে । দাবী মতো পাঁচ লক্ষ টাকা বাপেরবাড়ি থেকে দিতে না পারায় গৃহবধুকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার অভিযোগ পরিবারের।
বছর পাঁচেক আগে বনগাঁ আসারু আরামডাঙ্গা এলাকার পলাশ বিশ্বাসের সাথে বিয়ে হয় নদিয়া চাকদা এলাকার মনিষা বিশ্বাস ২২ এর বিয়ে সামাজিক নিয়ম মেনে। মনিষার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে মেকে শারিরীক ও মানসিক অত্যাচার চালাতো শ্বশুরবাড়ির লোকজন এবং মাঝে মাঝেই জামাই পলাশ টাকা চাইতো। সামর্থ অনুযায়ী মনিষার বাবা যখন যা পেরেছে দাবি পুরন করেছে জামাইএর। কিন্তুু এবায় পূজোতে পাঁচ লক্ষো টাকা চায় জামাই তার ব্যাবসা আরো বরো করবে বলে কিন্তুু মনিষার বাবা দিতে অস্বীকার করে অতো টাকা সে যানিয়ে দেয় এতো টাকা দেওয়া সম্ভব না তার। তার পর থেকেই মনিষার ওপর নানারকম অত্যাচার শুরু করে পরিবারের লোকজন। একদিন ঘরে বন্ধ করে রেখেছিল বলেও অভিযোগ করে পরিবারের পক্ষো থেকে।
শুক্রবার রাতে মনিষার ফোন দিয়ে তার দাদার ফোনে মিসকল যাওয়াতে সন্দেহ হয় মনিষার পরিবারের। বোনকে রাত থেকে ফোন করে তার দাদা কিন্তুু ফোন ধরেনা কেই শনিবার সকাল হতেই তারা মনিষার শ্বশুর বাড়িতে এসে হাজির হয়। এসে দেখে তাদের মেয়ে মেঝেতে পরে আছে গলায় ফাঁসের দাগ। পলাশের পরিবার তাদের জানায় মনিষা আত্মহত্যা করেছে। কিন্তুু মনিষার পরিবারের অভিযোগ তাদের মে আত্মহত্যা করতে পারেনা। তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে টাকা দিতে না পারায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে মনিষার পরিবারের পক্ষো থেকে পলাশের পরিবারের পাঁচ সদস্যর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার দেহ ময়নাতদন্ত করা হয় বনগাঁ হাসপাতালে। ঘটনার তদন্তে বনগাঁ থানা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


No comments:
Post a Comment