দার্জিলিংয়ে সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের হত্যার
পিছনে উঠে আসছে একের পর এক অভিযোগের তির।বিরোধী দল বলছে তৃণমূলের দোষ,আবার শাসকদল
বলছে বিজেপির।তবে আসল দায়ী কি তৃণমূল?বিমল গুরুংয়ের প্রস্তাবে রাজী নয় বলে!একটা বড়
প্রশ্ন থেকেই যায়।আর এই প্রশ্নকে ঘিরেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি
বলেন,অমিতাভের মৃত্যুর পিছনে আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন,“রাজনীতি করতে গিয়ে এক তরুণ পুলিশ অফিসারকে মেরেছে তৃণমূল কংগ্রেস সরকার। ট্রেনিং নেই, অস্ত্র নেই। পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা ঘোর অন্যায়।”
তিনি বলেন,“রাজনীতি করতে গিয়ে এক তরুণ পুলিশ অফিসারকে মেরেছে তৃণমূল কংগ্রেস সরকার। ট্রেনিং নেই, অস্ত্র নেই। পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা ঘোর অন্যায়।”
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় রবিবার সকালে বিজেপির একটি মিছিলে যোগ দেন দিলীপবাবু।
এসআই অমিতাভ মালিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, “সরকারের ভুলেই
উনি মারা গেছেন। রাজনীতি করতে গিয়ে এক পুলিশকর্মীকে মারল তৃণমূল। এটা ঘোর অন্যায়
করেছে। ট্রেনিং নেই, অস্ত্র নেই। পাঠিয়ে দিয়েছে পুলিশকে।
আমরা তার বিরোধিতা করছি।” বিমল গুরুংকে বিজেপি সাহায্য করছে
বলে যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে বলেন, “আমরা কাউকে
সাহায্য করছি না। বিজেপি নিজেদের সাহায্য করছে। তৃণমূল সরকার পাহাড়ে যা করছে, আমরা তার
বিরোধিতা করছি।”


No comments:
Post a Comment