বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দার্জিলিং চকবাজারে বিক্ষোভের জেরে বাতিল হয়ে গেল দিলীপের সভা। গতকাল গোর্খাল্যান্ড নিয়ে দিলীপের মন্তব্য ঘিরে আজ বিক্ষোভ শুরু হয়। দিলীপ ঘোষকে লক্ষ করে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিমলপন্থীরা।
দার্জিলিঙের জিডিএনএস হলে আলোচনা সভা ছিল বিজেপি রাজ্য সভাপতির। সেখানে মঞ্চেই দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে।
এদিন দার্জিলিঙের জিডিএনএস হলে বিজেপির সভা ঘিরে ধুন্ধুমার। আজ সেখানে দিলীপ ঘোষের সভার কথা ছিল। দিলীপ ঘোষ সভামঞ্চে থাকাকালীন মঞ্চে পাথর ছোড়া হয়। দেখানো হয় কালো পতাকা। দেওয়া হয় গো ব্যাক স্লোগানও। এরপর, অবশ্য বিজেপির সভা বানচাল হয়ে যায়। সেখান থেকে বেরোনর সময় বিজেপি কর্মীদের ওপর লাঠি-জুতো নিয়ে চড়াও হয় মোর্চা। রাস্তার ওপর ফেলে তাদের মারধর করা হয়। বেগতিক দেখে পুলিশের আশ্রয় নিতে হয় বিজেপি নেতাদের।এদিন, ঘুমেও দিলীপ ঘোষকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখায় জিএনএলএফ। চকবাজার এলাকায় তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। দিলীপ ঘোষকে কালো পতাকা দেখান মহিলারা। চকবাজারে সভার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি।
সূত্রঃ নিউজ১৮




No comments:
Post a Comment