জয়বাবু মুকুল বাবুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে স্পষ্টভাবে না বললেও তিনি বলেন মুকুল বাবু তৃণমূল ছেড়েছে বলে তার রাগে বিজেপির উপর হামলা কিনা তা পরিষ্কার জানেন না তিনি।যদিও কথাটি উড়িয়ে দেওয়া গেল না জয় বন্দ্যোপাধ্যায়ের ভাব ভঙ্গি দেখে।
পড়তে ক্লিক করুন : হিন্দু রাষ্ট্রে পরিণত করা হলে ভারত ধ্বংস হয়ে যাবে: আরশাদ মাদানী
ইতিমধ্যেই মুকুল রায়ের নিরাপত্তা সুনিশ্চিত করল কেন্দ্রীয় সরকার৷ সুত্রের খবর, মুকুল রায়কে এবার দু’ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এক রকম নিরাপত্তা তিনি পাবেন নয়াদিল্লিতে৷ কলকাতায় তাঁর জন্য আর একরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ নয়াদিল্লিতে তাঁকে দেওয়া হবে ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা৷ আর তিনি যখন পশ্চিমবঙ্গে থাকবেন, তখন তাঁকে দেওয়া হবে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা৷ জানা গিয়েছে, ‘এক্স’ ক্যাটাগরির ক্ষেত্রে দুই থেকে পাঁচজন নিরাপত্তারক্ষী থাকবেন৷ এক্ষেত্রে সকলেই সশস্ত্র পুলিশকর্মী৷ নয়াদিল্লিতে তিনি যখন থাকবেন, তখনই তাঁকে এই নিরাপত্তা দেওয়া হবে৷ আর এ রাজ্যে থাকাকালীন তাঁকে যে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে, সেখানে থাকবেন দু’জন সশস্ত্র কম্যান্ডো ও ন’জন সশস্ত্র পুলিশকর্মী৷ যদিও কেন তাঁকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানা যায়নি৷
পড়তে ক্লিক করুন : তৃণমূলকে হাসপাতালে পাঠানোর হুঁশিয়ারি দিলেন জয়
তবে রাজনৈতিক সূত্রের দাবি, দলে নেওয়ার পর মুকুল রায়কে দিয়ে সাংগঠিনক শক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি৷ কারণ, মুকুল রায়ের সঙ্গে তৃণমূলের নিচুস্তরের নেতা-কর্মীদের যোগাযোগ ভাল৷ ফলে মুকুলকে দিয়েই নিচুস্তরের ওই কর্মীদের দলে টানতে চাইছে বিজেপি৷ সেই কারণে মুকুলকে জেলায় জেলায় যেতে হতে পারে৷ তখন তৃণমূলের একাংশ তাঁর উপর চড়াও হতে পারে৷ কিংবা বিক্ষোভ দেখাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে মুকুল রায়ের ঘনিষ্ঠমহল থেকে৷ সেই কারণেই তাঁর নিরাপত্তার ব্যবস্থা তড়িঘড়ি করা হল বলে মনে করা হচ্ছে। অবশ্য এর আগে রাজ্য সরকার মুকুল রায়কে ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দিত৷
No comments:
Post a Comment