
কালিপূজোর অমাবস্যার রাতে রায়গঞ্জ শক্তি নগরে উদ্ধার হলো এক মৃত ব্যক্তির ।স্থানীয় সূত্রে জানা যায় মাণিক ভৌমিক নামে ওই তান্ত্রিক অমাবস্যার রাতে ওই ব্যক্তি কে নরবলি দেয় ।ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশি হেপাজতে নেওয়া হয় ওই তান্ত্রিক কে।শুক্রবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। নরবলি নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানিক ভৌমিক ওই কাঠমিস্ত্রিকে খুন করেছে তার তদন্ত করছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের শক্তিনগর এলাকায়। এদিন কাঠমিস্ত্রি গৌতম সাহার (৩০) গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মাত্র দশ মিটার দূরে একটি ফাঁকা জায়গায় গৌতমের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ধৃত মানিক ভৌমিক কালি পূজোয় নরব লি দেওয়ার উদ্দেশ্যে গৌতম সাহাকে খুন করেছে কিনা তা তদন্তে নেমেছে পুলিশ।।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতের কথাবার্তায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় তাকে খুনের ঘটনার সাথে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে আরও কিছু তান্ত্রিকের যোগ থাকার সূত্র মিলেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি মহাকাশ চৌধুরী।
No comments:
Post a Comment