অজানা রোগের প্রকোপে এবার সমস্যায় পান চাষীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 October 2017

অজানা রোগের প্রকোপে এবার সমস্যায় পান চাষীরা






অজানা রোগের প্রকোপে এবার সমস্যায় পান চাষীরা।গাছ বড়ো হলেও পাতা পচে যাওয়ায় এবার ব্যাপক ক্ষতির সম্মুখীন নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের বিস্তীর্ন এলাকার পান চাষ।সামনে আসছে বিয়ের মরসুম।আর তার আগে অজানা রোগের কারণে পান পাতা পচে যাওয়ায় বড়সর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কায় পান চাষীরা।কৃষ্ণগঞ্জ ব্লকে বেশ কয়েকশো বিঘা জমিতে পান চাষ করেন চাষীরা।গত বছর পানের চাষে ভালো লাভ হওয়ায় এবারও বেশী করে পানের চাষ হয়েছে এই এলাকায়।অভিযোগ,গাছ বড় হলেও গত তিনমাস যাবৎ হঠাৎই অজানা এই রোগে কখনও পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে,তো আবার কখনো পাতায় দাগ হয়ে পাতা পচে যাচ্ছে।কি ওষুধে এই রোগের হাত থেকে রেহাই মিলবে তা কিছুতেই বুঝতে পারছেনা চাষীরা।তাদের দাবি  পানের এই রোগ সারাতে তাদের সাহায্য করুক সরকার।যদিও এই সমস্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে দাবি কৃষ্ণগঞ্জ ব্লক কৃষি আধিকারিক।আবহাওয়ার কারণেই এই সমস্যা বলে দাবি তার।পাশাপাশি তার সাথে দেখা করলে এই রোগে কি  ওষুধ ব্যবহার করতে হবে তা জানতে পারবে চাষীরা।

No comments:

Post a Comment

Post Top Ad