গৃহবধূর যৌনাঙ্গে অ্যাসিড,গ্রেফতার ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 2 October 2017

গৃহবধূর যৌনাঙ্গে অ্যাসিড,গ্রেফতার ২


সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ হাবড়া থানার কুমড়ো মহিষা দাসপাড়া এলাকার এক মহিলার যৌনাঙ্গে বিবাহ বর্হির্ভূত সম্পর্কের জেরে অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটে এরপর মহিলাকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় । এই ঘটনায় যখম মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ অ্যাসিড ছোড়ার অভিযোগে অভিযুক্ত  রাম দাসকে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে ।অবৈধ অ্যাসিড বিক্রেতা স্বরুপ সাহাকে গ্রেফতার করে পুলিশ ।সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় ।

কি এমন ঘটনা ঘটেছিল যে অভিযুক্ত রাম দাস বছর তিরিশের মহিলাকে অ্যাসিড ছুড়তে গেলো ? স্থানীয় সূত্রে খবর বছর  দেড়েক  আগে অভিযুক্ত রাম এর সঙ্গে  ওই গৃহবধু ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর নিজের স্বামীকে ছেড়ে রাম ও নিগৃহিতা মহিলা  পালিয়ে গিয়ে মাস তিনেক একত্রে থাকার পর । রাম ও ওই মহিলার ব্যাক্তিগত বিবাদের জন্য রামকে  ছেড়ে তার স্বামীর ঘরে ফিরে এসে সংসার শুরু করে । এরপর   দুই পরিবারের ও প্রতিবেশী দের চেষ্টায় ঘটনা মিমাংসা হয়ে যায়। তারপর কিছুদিন সব ঠিকঠাক থাকলেও । কয়েক মাস ধরে  মাঝে মাঝেই নাকি রাম মহিলাকে উত্ত্যক্ত করতো।এবং রামের বিরুদ্ধে আগেও হাবড়া থানায় অভিযোগ জানিয়ে ছিল গৃহবধুর পরিবার ।গত ২৪-৯-২০১৭ রবিবার সন্ধ্যা ৭:৩০টা  নাগাদ গৃহবধু বাড়ির সামনে উঠোনে বসে ছিল সেই সময় অন্ধকারে রামু এসে গৃহবধুর যৌনাঙ্গে অ্যাসিড ছুড়ে মেরে জমির ওপর দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।  পরিবারের পক্ষ থেকে গৃহবধুকে সাথে সাথে হাবড়া হাসপাতালে নিয়ে আসে।ঘটনার ৮দিন কেটে গেলেও এখনও মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। 

No comments:

Post a Comment

Post Top Ad