'মা' সিরিয়ালের নায়িকা ঝিলিকের গাড়িতে 'প্রেস' স্টিকার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 October 2017

'মা' সিরিয়ালের নায়িকা ঝিলিকের গাড়িতে 'প্রেস' স্টিকার!


প্রথমে স্টার জলসার সিরিয়াল 'মা' এর নায়িকা ঝিলিক ও পরে 'ইচ্ছে নদী' সিরিয়ালের ভিলেন চরিত্রে অভিনেত্রী তিথিকে দেখা গেল প্রেস লেখা গাড়িতে। হাবড়ায় সপরিবারে এলেন ওই প্রেস লেখা গাড়ি নিয়ে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন গাড়িতে প্রেস স্টিকার ব্যবহার করছেন? ঝিলিকের প্রথম উত্তর ছিল, আমি তো এভাবেই কলকাতার সব জায়গায় যাই।   এটা বেআইনি একথা বলতে ঝিলিক জানান, গাড়িটা যার, তিনি মিডিয়ার লোক।
আমরা তাঁকে বলি, অন্য কারণে প্রেস লেখা গাড়ি নিয়ে ঘোড়াটাও বেআইনি। তারপর পুলিশকে ঘটনাটি জানানোর কথা বলতেই ঝিলিক ভুল কবুল করেন। সব শেষে তিনি বলেন,  আমি আইনটা জানতাম না। পরবর্তীতে আর এমন প্রেস লেখা গাড়ি ব্যবহার করব না।

No comments:

Post a Comment

Post Top Ad