মহরম পালনের জন্য মন্দির ভাঙল প্রশাসন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 October 2017

মহরম পালনের জন্য মন্দির ভাঙল প্রশাসন!


প্রতিমা নিরঞ্জন ও মহরমের শোভাযাত্রা একইদিনে করানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। কয়েকদিন আগেই এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর সেই নির্দেশ মেনেই বিভিন্ন জায়গায় আজও নিরঞ্জন হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, মালদা শহরের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের কাছে এসেছে জেলা পুলিশের মৌখিক নির্দেশ দেয়। রবিবার বেলা ১২টার মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে, নাহলে সোমবারের জন্য অপেক্ষা করতে হবে।
শুধু তাই নয়, মহরমের শোভাযাত্রার পথে কোনও পুজোর প্যান্ডেল যাতে কোনওরকম বাধা সৃষ্টি করতে না পারে, তারজন্যও ব্যবস্থা নিতে হবে উদ্যোক্তাদের। দিনভর প্রবল বৃষ্টিতে অনেক পুজো কমিটিই নির্ধারিত সময়ে প্রতিমা নিরঞ্জন করতে পারেনি। এদিকে বিকেল হতে না হতেই মহরমের শোভাযাত্রার রুট পরিদর্শন করতে নামে ইংরেজবাজার থানার পুলিশ। তখনই দেখা গেল এক অন্য ছবি।আজ বিকেলে ইংরেজবাজার থানার পুলিশবাহিনী শহরের গৌড় রোড মোড়ে এক পুজো মণ্ডপে উপস্থিত হয়। ওই মণ্ডপের একাংশ মহরমের শোভাযাত্রার পথে বাধা সৃষ্টি করছে বলে জানান পুলিশকর্মীরা। এরপর পুলিশকর্মীরাই সিভিক ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে মণ্ডপের একটি অংশ ভেঙে দেন। এনিয়ে এলাকায় গুঞ্জন ছড়ায়। তবে, কারোর কোনও কথা কানে তোলেনি পুলিশ। এনিয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতেও চাননি কোনও পুলিশকর্মী।
সূত্র:ইনাডু

No comments:

Post a Comment

Post Top Ad