অদ্ভুত কান্ডঃ চার ছাত্রকে গাছে উঠিয়ে মোবাইল ছিনতাই - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 October 2017

অদ্ভুত কান্ডঃ চার ছাত্রকে গাছে উঠিয়ে মোবাইল ছিনতাই


দেবকুমার দে,হাবড়া: ট্রেনে,বাসে,বাজারে এখন হামেশাই শোনা যায় মোবাইল  ছিনতাই এর ঘটনা।  কিন্তুু হাবড়ার জানাপুল মানিকতলা এলাকায় হাইটেক পদ্ধতিতে চারজন ছাত্রের কাছ থেকে চারটি ফোন নিয়ে চলে যায়।  সকাল বেলা মানিকতলা এলাকায় চারজন ছাত্র শুভ দাস,মানিক সরকার, সৌমেন সরকার ও সৌরভ দে প্রত্যেকেই জানাপুল হাই স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র সকাল নটা নাগাদ  হাতে মোবাইল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে মোবাইলে গেম খেলছিল। সেই সময় এক ব্যক্তি টোটো  করে এসে ছাত্র দের বলে ভাইপো আমাকে একটু উপকার করবে একটু বাদে ট্রেন ধরবো গাছে উঠে আমরা পেরে দেবে তাহলে মাথা পিছু চারশো টাকা করে দেব এই শুনে ছাত্ররা রাজি হয়ে গেলে তাদের কে টোটো করে হাবড়া চোংদা মোড় এলকায় নিয়ে আসে এবং একটি গাছে তিন বন্ধু ওঠে এক বন্ধুর কাছে সব মোবাইল  রেখে। কিছুক্ষণ বাদে আর এক বন্ধুকে একটি টিনের চালে উঠতে বলে তার হাত থেকে ফোন গুলো নিজের কাছে রাখে। কিছুক্ষণ বাদে চার বন্ধু নিচে তাকিয়ে দেখে ওই ব্যক্তি নেই। নিচে নেমে ওনেক খোঁজা খুজি করেও তার আর খোজ পাওয়া যায়না। ফোন নাম্বারে ফোন করলে ফোন সুইচ অফ বলছে।  পরে হাবড়া থানার দ্বারস্হ হয়ে ওই চার ছাত্র লিখিত অভিযোগ দায়ের করে। তদন্তে হাবড়া থানা। দিন দুফুরে এরকম মোবাইল  ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত সাধারন মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad