দেবকুমার দে,অশোকনগরঃ অশোকনগরে জ্বরে মৃত্যু হলো ১২ বছরের এক কিশোরের ।অশোকনগরের কল্যানগড় বয়েজ হাইস্কুলের ষষ্ট শ্রেনীর ছাত্র সুজয় বিশ্বাস মারা গেলেন অজানা জ্বরের প্রকোপে ।পরিবার সূত্রে জানাগেছে গত ৪দিন ধরে জ্বরে ভোগার পর নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে ।এরপর ২দিন হাবড়া হাসপাতালে ভর্তি থাকার পর অবস্থা খারাপ হওয়ায় তাকে কলকাতায় পাঠানো হয় ।আজ সকালেই মারা যায় সুজয় । অশোকনগর বাঁশপুল পঞ্চায়েতের ভাতসালা এলাকার বাসিন্দা সুজয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া ।আরজি কর হাসপাতালের ডাক্তাররা ভালোভাবে চিকিৎসা করেনি বলেও অভিযোগ তোলেন সুজয়ের দাদা অজয় বিশ্বাস ।
তৃনমূল পরিচালিত বাঁশপুল পঞ্চায়েতও জ্বরের প্রকোপ থাকা ওই এলাকায় তেমন ভাবে উদ্যগ নেয়নি বলে জানান পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা পরিমল মন্ডল ।
অন্যদিকে, ফের ডেঙ্গুতে মৃত্যু উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ।
কামারহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর শিবপ্রদ পাল পল্লী নওদাপাড়া র বাসিন্দা বিশ্বজিৎ দেব (৩৬) কেবল ব্যাবসা ও প্রমোটিং করত ।
বৃহস্পতিবার জ্বর নিয়ে তাকে বেলঘড়িয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় গতকাল রাত ২.৩০ টে নাগাত তার মৃত্যু হয়। ডেট সার্টিফিকেটে মৃত্যুর কারন হিসাবে এন.এস.আই প্রজেটিভ উল্যাখ করা হয়েছে ।
মৃতের পরিবারের দাবী তিনি ডেঙ্গুতে মারা গেছেন।
No comments:
Post a Comment