এ মাসেই তৃণমূলের মুকুলে ফল ফলাতে বিজেপিতে অভিষেক হতে চলেছে ! আসছে কেন্দ্রীয় নেতৃত্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 October 2017

এ মাসেই তৃণমূলের মুকুলে ফল ফলাতে বিজেপিতে অভিষেক হতে চলেছে ! আসছে কেন্দ্রীয় নেতৃত্ব




 মুকুল রায় কি বিজেপিতে! লাখ টাকার এই প্রশ্নের কানাঘুষো কয়েক মাস ধরে রাজনীতির বলয়ে ঘুরছিল। নতুন দল নতুন দল করে বাংলার সংবাদ মাধ্যমও শয়ে শয়ে শব্দ খরচ করেছে। ব্যতিক্রম ছিল ব্রেকিং বাংলা ডট কম। পুজোর শুরুতেই মুকুলের ঘোষণার আগেই ঈঙ্গিত দিয়েছিল ব্রেকিং বাংলা টিমের প্রতিবেদন। পুজোর মধ্যেই খোলনলচে বদলাতে চলেছে বিজেপির বাংলা টিম।  বিজেপি শক্তিশালী হবে মুকুলের নেতৃত্বে।  পরপর দুটি প্রতিবেদন করে ব্রেকিং বাংলা ডট কম। তৃণমূল ও বিজেপির এমনকি বাম সমর্থক পাঠকরা অশ্লীল ভাষায় আক্রমণ করেন ব্রেকিংবাংলা ডট কমকে। অবশেষে ব্রেকিংবাংলা ডট কমের প্রকাশিত প্রতিবেদন সত্যি হতে চলেছে। জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ইনাডু ইন্ডিয়া ব্রেকিংবাংলার ব্রেকিং নিউজকে সিলমোহর দিয়ে জানিয়ে দিল রাজ্য বিজেপিতে মুকুল অভিষেক হচ্ছে এমাসের ২৪ তারিখ।
ইনাডু বাংলার প্রতিবেদন হুবহু তুলে দেওয়া হল :
দিনটা প্রায় চূড়ান্ত। ২৪ অক্টোবর। ওই দিনই না কি মুরলিধর লেনে বসতে চলেছে মেগা ইভেন্টের আসর। রাজ্য BJP-র সদর দপ্তরে ওই দিন মুকুল আসবেন পদ্মফুলে। অনুষ্ঠানের সূচি প্রায় চূড়ান্ত।
অনুমতিটা না কি এসে গেছে। অমিত শাহ সবুজ সংকেত দিয়েছেন মুকুল রায়কে দলে নেওয়ার বিষয়ে। তাই রাজনৈতিক মহলে জল্পনা কবে আনুষ্ঠানিকভাবে মুকুল ধরবেন পদ্মফুল। কোথায় হবে মেগা যোগদান পর্ব। BJP সূত্রে জানা গেছে, দিল্লিতে নয়, কলকাতাতেই দলে যোগ দিতে চলেছেন মুকুল। দলের কেন্দ্রীয় নেতারা না কি রাজনীতির অঙ্কেই চান কলকাতায় হোক যোগদান পর্ব। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মুকুলকে সেই ইচ্ছার কথা জানিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনিই নাকি মুকুলের হাতে তুলে দেবেন পতাকা।

সূত্রের খবর, ২৪ অক্টোবর একটি বড় সভার আয়োজন করা হবে। সভায় পাঁচ কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। রাজ্যের শীর্ষ নেতাদের থাকার জন্য নির্দেশ দিয়েছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মুকুলের যোগদানের দিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ছাড়াও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও এস এস আলুওয়ালিয়াকেও উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে।

BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, মুকুল দিল্লিতে যোগ দিলে রাজ্যে সেই ভাবে আঁচ পাওয়া যাবে না। কিন্তু খোদ কলকাতায় যোগ দিলে শহর জুড়ে একটা শোরগোল তৈরি হবে। তৃণমূল শিবিরকেও আক্রমন করা যাবে। যাতে রাজ্যের তৃণমূলের নেতাদের উপর চাপ তৈরি হবে।
BJP-র কেন্দ্রীয় স্তরের এক প্রথম সারির নেতা বলেন, “রাজ্য কমিটির নেতারা মুকুলকে BJP-তে নেওয়ার বিষয়ে কড়া বিরোধিতা করেছিলেন। রাজ্য কমিটির নেতাদের মূল বক্তব্য ছিল, মুকুল তৃণমূলের চর হিসেবে BJP-তে আসছেন। এই যুক্তি অবশ্য শেষ পর্যন্ত ধোপে টেকেনি। BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের যুক্তি, যদি সেই রকম কিছু হয়, তা হলে মুকুলকে দল থেকে ছেঁটে ফলতে ১ মিনিটও সময় নেবেন না অমিত শাহ। এই যুক্তির পর রাজ্য নেতৃত্ব আর কিছু বলতে পারেনি। রাজ্য BJP-র ক্ষমতা বৃদ্ধিতে একজন দক্ষ সংগঠক দরকার। আর সেটা মুকুল রায়ের হাত ধরেই সম্ভব হবে।”





অন্যদিকে পঞ্চায়েত  নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করতে দু-দিনের জেলা সফরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বীরভূমে আজ এক করমী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার আক্রমন করে তিনি বলেন, বিজেপির জন্য আজ এ রাজ্যে মমতা মুখ্যমন্ত্রি হতে পেরেছেন পার্থ শিখা মন্ত্রী হতে পেরেছেন।  শ্যামাপ্রসাদ কখন দেশ ভাগ চায়নি আমরাও দেশ ভাগ চায় না। তাই গোরখা ল্যান্ডের সমরথন করি না। বিনয় তামাং কে আক্রমন করে বলেন, বিনয় তামাং  পাহাড়ে আগুন লাগিয়েছে তৃণ মুলের
সাথে হাত মিলিয়ে। গুরুং যত দিন তৃণ মুলের সাথে ছিল, তত দিন সে ভাল ছিল। আজ সে বিজেপির দিকে হাত বারিয়েছে তাই সে আজ দেশদ্রোহী। এই বিশ্বাস ঘাতকতা করেছেন কিষেন জি  ও ছত্রধর মাহাতোর সাথে। অনুব্রত কে বলেন,  অনুব্রত বাবু আপনি ঢাক দেখেছেন। আমরা ধামসা বাজিয়ে দেখাবো। প্রস্তুত থাকুন। বিজেপি কে আটকানো যাবে না। আগামি কাল রামপুরহাটে  সভা রয়েছে তার।

No comments:

Post a Comment

Post Top Ad