অস্ত্র সহ ধৃত দুই দূষ্কৃতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 October 2017

অস্ত্র সহ ধৃত দুই দূষ্কৃতী


দেবকুমার দে,বনগাঁ:   গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই  দূষ্কৃতীকে  গ্রেফতার  করল বনগাঁ থানার পুলিশ । ধৃত দের নাম অসীম ভট্টাচার্য  ও বাপি  অধিকারী । ধৃত দের কাছ থেকে একটি দেশী পাইপগান  ও দূরাউন্ড গুলি  উদ্ধার  করে পুলিশ । পুলিশ সূত্রে জানা যায়  শনিবার গভীর  রাতে  বনগাঁ থানার  কালোপুর  এলাকায় একটি গোপন  ডেরায় মদের  আসরে  ডাকাতির ছক কষছিল ওই  দুই  দূষ্কৃতী । তখনই  খবর পেয়ে তড়িঘড়ি  তল্লাশি  চালিয়ে ওই  দুই দুষ্কৃতী কে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের মধ্যে একজনের  বাড়ি বনগাঁ থানার চাঁপাবেড়িয়া  এলাকায় অন্যজনের বাড়ি শক্তি গড় এলাকায় ৷ ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি , হুমকি , খুন সহ  একাধিক  অভিযোগ আছে  বলে জানায় পুলিশ ।    রবিবার বনগাঁ মহাকুমা  আদালতের নির্দেশে ধৃতদের ছ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়  পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad