অজানা জ্বরে মৃত্যু স্কুল ছাত্র সহ ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 October 2017

অজানা জ্বরে মৃত্যু স্কুল ছাত্র সহ ১


অজানা জ্বরে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম বিপ্লব পাল(১৫)।  সে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বুড়াবুড়িতলা।
                   জানা গিয়েছে ওই ছাত্রকে শনিবার প্রচুর জ্বর নিয়ে মেডিক্যালে ভর্তি করা হয়। আজ ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যু হয় তার।  মালদা জেলা জুড়ে প্রতিনিয়ত বাড়ছে অজানা ও ডেঙ্গু জ্বরের প্রকোপ। ইংরেজবাজার পুরসভা, পুরাতন মালদা পুরসভা, কালিয়াচক সহ জেলার বেশ কয়েকটি ব্লক থেকে জ্বর নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। যার ফলে রোগীরা হাসপাতালের মেঝেতে আশ্রয় নিচ্ছে।
                  জেলা পরিষদের সহসভাধীপতি গৌড় চন্দ্র মন্ডল বলেন প্রতিটি ব্লকে আমাদের কর্মীরা কাজ করছেন।

অন্যদিকে,ডেঙ্গু জ্বরে আক্রান্ত  হয়ে মালদা মেডিক্যাল কলেজে মৃত্যু হল এক সিভিক ভলেনটিয়ারের।মৃতর নাম কায়েশ আলী। বাড়ি শোভা নগর এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে।
                    জানা গিয়েছে প্রতিনিয়ত জ্বরে আক্রান্ত হয়ে প্রচুর রোগী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। কায়েশ আলী গত তিনদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। তাতে ডেঙ্গু ধরা পরে।  রবিবার তার অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

No comments:

Post a Comment

Post Top Ad