মালদাঃসীমান্ত দিয়ে ওপার বাংলায় ব্রাউন সুগার পাচারের আগে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেস করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,ধৃতের নাম মইন শেখ (২৮)। কালিয়াচক থানার কামাত পাড়া এলাকার বাসিন্দা। শনিবার সন্ধে নাগাদ ইংরেজ বাজার থানার পুলিশ গোপনসূত্রের খবরে হানা দেয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুর পার্কিংজন এলাকায়।সেখান থেকে মইন শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার।যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষের বেশি।
পুলিশ সূত্রে আরো জানা গেছে,এদিন কালিয়াচক এলাকা থেকে এই ব্রাউন সুগার বাংলাদেশে পাচার করার জন্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদিপুর এলাকায় সন্দেহ বাজন ভাবে ঘোরাঘুরি করছিল।দশ দিনের পুলিশি হেফাজত চেয়েছে ইংরেজ বাজার থানার পুলিশ রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেস করেছেন।সাথে এই পাচার চক্রের সঙ্গে আরো জরিতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

No comments:
Post a Comment