গাড়ি দুর্ঘটনা,মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 November 2017

গাড়ি দুর্ঘটনা,মৃত ১


লরি ও মেটাডোরের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির।আহত আরও তিন।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার বামন ডাঙায়।মৃত ব্যক্তির নাম খেদু শেখ (30)।সূত্রের খবর এদিন সকালে কৃষ্ণনগর থেকে ঝাড়ু নিয়ে একটি মেটাডোর বহরমপুর এর দিকে যাচ্ছিল সেই সময় নাকাশিপাড়া থানার বামনডাঙ্গায় 34 নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি লরীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।ঘটনাস্থলেই মৃত্যু হয় খেদু শেখের।ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন,তাদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ গাড়ী দুটি আটক করেছে।পুলিশের প্রাথমিক অনুমান কুয়াশার কারণে সকালে রাস্তায় দৃশ্যমানতা কম থাকতেই এই দুর্ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad