পুলিশের রহস্যজনক মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 November 2017

পুলিশের রহস্যজনক মৃত্যু



 ছুটি থাকায় গাছের ডালপালা কেটে পরিচর্চা করতে গাছে উঠে পুলিশের এক কর্মী।রাতভোর নিখোঁজের পর সোমবার সকালে উদ্ধার মৃতদেহ।গাছ থেকে পরেই মৃত্যু বলে দাবি পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ অঞ্চলের জ্যোতজমন গ্রামে।ঘটনায় শোকের ছায়া মৃত পুলিশ কর্মীর পরিবারে।

জানাগেছে মৃত পুলিশ কর্মীর নাম ,ভবেশ মন্ডল(৫৪)।হোমগার্ড পদের একজন পুলিশ কর্মী ছিলেন তিনি।বর্তমানে ইংরেজ বাজার থানায় কর্তব্যরত ছিলেন।পরিজনেরা জানান, ভবেশ বাবু  ছুটি পেলেই বাড়ি যেতেন এবং বাড়ির জমি বাগানের পরিচর্যা করতেন।রবিবার কর্মে ছুটি পেয়ে বাড়ি থেকে সামান্য দূরে নিজের বাগানের গাছগুলির পরিচর্চা করতে বেরোন রবিবার সকাল নাগাদ।তারপর তিনি আর রাতে বাড়ি ফিরেননি।পরিজনেরা চারিদিকে সারারাত খোঁজ করেও পুলিশ কর্মীর কোনো খোঁজ পাননি। সোমবার সকালে আবার খুঁজাখুঁজি শুরু করলে তাদের নজরে পরে নিজ বাগানের একটি সেগুন গাছের নিচে পরে রয়েছে হোমগার্ড কর্মীর মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।তবে পরিবারের লোকেদের দাবি গাছ থেকে পরেই মৃত্যু হয়েছে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad