শনিবার রাতে যাত্রী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার শিয়ালদহ-বনগাঁ শাখার দূর্গানগর স্টেশন। দুর্গানগর স্টেশনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ১ যাত্রীর। গুরুতর আহত আরো দুই যাত্রী। ঘটনার পরই ক্ষোভ ফেটে পড়েন সহযাত্রীরা। শুরু হয় অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ-বনগাঁ আপ লাইনে ব্যাহত ট্রেন চলাচল। স্টেশনে যাত্রীরা ভাঙচুর চালায় বলেও অভিযোগ।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্গানগর স্টেশনে ট্রেনের ধাক্কায় এক যাত্রীর মৃত্যু হয়েছে। আরও দু'জন আহত। ঘটনার পরই বিক্ষোভ শুরু করেন স্টেশনের যাত্রীরা। ভাঙচুরও চালানো হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীদের অভিযোগ, রেলের নিয়ম না মেনে ট্রেন আসার আগে কোনো ধরনের ঘোষণা থাকে না স্টেশনে, যার জেরে অধিকাংশ সময় সমস্যায় পরতে হয় সকলকে। এদিনও আগাম ঘোষণা না হওয়াতেই দূর্ঘটনা।
যাত্রী অবরোধের জেরে এদিন রাত ৮টা ২৩মিনিটের বনগাঁ লোকাল শিয়ালদহ স্টেশন থেকে ছাড়লেও তারপরে আটকে পড়ে একের পর এক ট্রেন। বহু যাত্রী আটকে পড়েন স্টেশনে। কেউবা বিকল্প পথে বাড়ি ফিরতে থাকেন। শেষে রাত পৌনে এগারটা নাগাদ অবরোধ উঠে যায়। তবে রেল চলাচল রয়েছে অনিয়মিত।

No comments:
Post a Comment