মুকুল সুবাসে শাসক অস্বস্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 November 2017

মুকুল সুবাসে শাসক অস্বস্তি

অরিন্দম হরি : রানি রাসমনির সভায় গর্জে উঠেছিলেন মুকুল রায়। আর মুকুল রায়ের গর্জনের সাথে সাথে বিজেপির নিচু স্তরেও জোড়দার প্রস্তুতি শুরু করে দিলেন নেতানেত্রী রা, তার ই ছবি ধরা পড়ল হিঙ্গলগঞ্জের বিজেপির দক্ষিণ মন্ডলের কার্যকারিণী সভায়। যা দেখে শাসক দলের মধ্যেও গুঞ্জন শুরু হয়েছে বলে সুত্রের খবর। তারাও বুঝতে পারছে সহজ হবে না পঞ্চায়েত ভোট।

          উত্তর ২৪ পরগণার একেবারে শেষ পঞ্চায়েত গুলি পরে এই মন্ডলের মধ্যে। যেখানে এখনও ভালো করে বিদ্যুৎ পৌছায়নি সেই দুলদুলি,  কালিতলা, হেমনগর, গোবিন্দকাটির মতন প্রত্যন্ত গ্রাম থেকে কয়েকশো মানুষ শাসক দলের চোখরাঙানি উপেক্ষা করে অংশগ্রহণ করে এই কার্যকারিণী সভায়। সভায় উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ দক্ষিন মন্ডল সভাপতি চন্দ্রকান্ত মন্ডল, হিঙ্গলগঞ্জের বিজেপির পর্যবেক্ষক রাকেশ মৃধা, কোর কমিটির চেয়ারম্যান লাবন্য মন্ডল সহ আরও অনেকে।।

No comments:

Post a Comment

Post Top Ad