শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে দক্ষিন দমদমের আর্ট কলেজে ফের চালু হচ্ছে নৈশ বিভাগ
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ফের চালু হতে চলেছে দক্ষিন দমমের আর্ট কলেজের নৈশ বিভাগ। গতকাল বিধানসভায় দক্ষিন দমদম কলেজের নৈশ বিভাগ চালু করা নিয়ে শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দক্ষিন দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়। শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব মধুমিতা রায়কে নির্দেশ দেন যাতে আগামী বছর থেকেই নৈশ বিভাগ চালু করা যায়। নৈশ বিভাগ চালু হওয়ার আশ্বাস পেয়ে খুশী হয়েছেন আর্ট কলেজের ছাত্র ছাত্রীরা।
উল্লেখ্য চলতি বছরের জুন মাসে দমদমের আর্ট কলেজের গভর্নিং বডিকে না জানিয়েই কলেজ কর্তৃপক্ষ নৈশ বিভাগ বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারী করে। ফলে অচলাবস্থা তৈরী হয়। নৈশ বিভাগ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামেন কলেজের পড়ুয়া ও প্রাক্তনীরা। আন্দোলনকে সমর্থন জানান শিল্পীরা। শিক্ষামন্ত্রীর নির্দেশে অচলাবস্থা কাটিয়ে নৈশ বিভাগের বিষয়ে স্থায়ী সমাধান মেলায় সরকার ও দক্ষিন দমদম পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষামহল।

No comments:
Post a Comment