কি কারনে দুষ্কৃতীরা পুলিশের সামনে বোমা ও গুলি ছুড়ল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 November 2017

কি কারনে দুষ্কৃতীরা পুলিশের সামনে বোমা ও গুলি ছুড়ল?




নাকা চেকিংয়ের সময়ে রাস্তার উপরে পর পর কয়েকটি বোমা ফাটিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রিষড়া ফাঁড়ির সামনে জিটি রোডের উপর। রাস্তার উপরে বোমাবাজির ঘটনায় পথচারীরা ভয়ে এদিক সেদিক দৌড়ে পালায়। দুষ্কৃতীদের ছোড়া বোমায় দুজন পথচারি জখম হয়। তাদের উদ্ধার করে স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটিয়েই দুষ্কৃতীরা মোটর সাইকেল ঘুড়িয়ে কোন্নগরের দিকে পালিয়ে যায়। ওই সময়ে দুষ্কৃতীরা শূণ্যে এক রাউন্ড গুলি ছোড়ে বলে  অভিযোগ। ঘটনার খবর পেয়েই সেখানে হাজির হন চন্দননগরের পুলিশ কমিশনারেট পীযুষ পান্ডে,রিষড়া থানার ওসি প্রবীর দত্ত। পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, একটি বোমাবাজির ঘটনা ঘটেছে। তবে গুলি চলার কোন প্রমান মেলেনি। ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন রিষড়া ফাঁড়ির কাছে নাকা চেকিং চলছিল। ওই সময়ে একটি মোটর সাইকেলে চেপে তিনজন দুষ্কৃতী কোন্নগর থেকে রিষড়ার দিকে আসছিল। তখন পুলিশ দেখে দুষ্কৃতীরা মোটর সাইকেল ঘুড়িয়ে কোন্নগরের  দিকে রওনা দেয়। ওই সময়ে একটি মিষ্টির দোকানের সামনে মোটর সাইকেল থামিয়ে দুষ্কৃতীরা পর পর তিনটে বোমা ছুড়ে পালিয়ে যায়। কমিশনারেট গঠনের পরে মাস কয়েকের ব্যবধানে কমিশনারেট এলাকায় একাধিক অপরাধ মূলক কাজকর্ম বাড়তে থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারন মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad