চুঁচুড়ায় মধুচক্রের হদিশ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 10 November 2017

চুঁচুড়ায় মধুচক্রের হদিশ


মধুচক্রের হদিশ চুঁচুড়ায়। আটক ন’জন। এদের মধ্যে ছ’জন পুরুষ ও তিনজন মহিলা। আপত্তিকালীন অবস্থায় তাদের ধরে পুলিশ।চুঁচুড়া শ্যামবাবু ঘাটের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে মধুচক্র চলছিল। এক দম্পতি তিনদিন আগে সেখানে আসেন। তাঁদের বাড়ি বর্ধমানে। LIC এজেন্ট পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেন। সন্দেহ হয়নি বাড়ি মালিকের। কিন্তু, রাতের অন্ধকারে বাড়িতে অপরিচিত পুরুষ-মহিলার আনাগোনা বাড়তে থাকে। খবর যায় পুলিশে। ফাঁদ পাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। মহিলা পুলিশকে কাজে লাগিয়ে সাফল্য মেলে। আজ সন্ধ্যাবেলা মেয়ারবেরের ওই বাড়িতে হানা দেয় পুলিশ। আপত্তিকালীন অবস্থায় ৯ জনকে আটক করে। কারোর বাড়ি হুগলি, কারোর উত্তর ২৪ পরগনা। আটক করা হয় ওই দম্পতিকেও। এছাড়াও মদের গ্লাস সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়।

No comments:

Post a Comment

Post Top Ad