রাজনৈতিক খেলা : বিজেপি ছাড়ছেন রাহুল, রীতেশ ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 November 2017

রাজনৈতিক খেলা : বিজেপি ছাড়ছেন রাহুল, রীতেশ ?




মুকুল রায় বিজেপিতে যোগ দেয়ার পরে থকেই বিজেপিকে জোরালো আঘাতের জন্য তৈরি ছিল তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে নদীর জল যেদিকে গড়াচ্ছে, তাতে নতুন গুঞ্জন শুরু রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার উত্তর কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বলে খবর সংবাদ মাধ্যমে।
বিজেপি ছাড়ছেন রাহুল, রিতেশ ?
মুকুল বিজেপিতে যোগদানের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় তৃণমূলে যোগ দিতে পারেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পাশাপাশি রাহুল সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্য বিজেপির সম্পাদক রিতেশ তিওয়ারিও সেই পথের পথিক। দু’জনেই তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর, সম্প্রতি বিদেশ সফরের আগে এক সন্ধ্যায় রাজ্য বিজেপির এই দুই শীর্ষ নেতা গিয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সুদীপ-বাবু। সেই বৈঠকেই রাহুল এবং রিতেশ তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর। এমনকি বৈঠক চলাকালীন টেলিফোনে কথাও হয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বলে খবর ভাসছে সংবাদমাধ্যমে।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদকবলেন, “আমার এতটা অধঃপতন হয়নি যে ওইরকম স্তরের কোনও নেতার সঙ্গে গোপনে ফোনে কথা বলতে যাব। আমার  বিজেপি কর্মী হিসেবে এটা পরিচিতি রয়েছে। তাই যার তার সঙ্গে আমি দেখা করতে যাব, এটা মনে করার কোনও কারণ নেই।কোনও ফোনই আমার কাছে আসেনি। এটা তৃণমূল না অন্য কেউ ছড়াচ্ছে তা দেখতে হবে। রাহুল সিনহা রাহুল সিনহাই আছে। সেসব নেতার সঙ্গে দেখা করার কথা উঠছে, তাঁরা বরং আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য। রাহুল সিনহা  বিজেপির স্রষ্টা। তৃণমূল যেহেতু নিজেরা দুর্বল হয়ে পড়ছে, তাই  বিজেপিকেও তারা দুর্বল করতে এই সব রটাচ্ছে।” 

No comments:

Post a Comment

Post Top Ad