দক্ষিণ দিনাজপুরে বিক্ষোভের মুখে অধ্যাপক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 November 2017

দক্ষিণ দিনাজপুরে বিক্ষোভের মুখে অধ্যাপক


নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরে অম্বিকেশ মহাপাত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ। কালো পতাকা হাতে তাঁর গাড়িকে ঘিরে গো ব্যাক স্লোগান বিক্ষোভকারীদের। দীর্ঘক্ষণ পর বিক্ষোভাকারীদের হাত থেকে মুক্তি পেয়ে বালুরঘাট পৌঁছান অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।

   জানা গেছে,ট্রেন থেকে নেমে এদিন গাড়িতে করে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অম্বিকেশ বাবু। এরপর বুনিয়াদপুরে রাজ্য সড়কের ওপর আচমকা কিছু টোটো চালক বিক্ষোভরত অবস্থায় হাতে কালো পতাকা নিয়ে অম্বিকেশ বাবুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।

   সোশ্যাল মিডিয়ায় স্বাধীন মত প্রকাশের দাবীতে মঙ্গলবার একটি গণ কনভেনশনে যোগ দিতে বালুরঘাট যাচ্ছিলেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। এদিকে এই কনভেনশন নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। ফলে এদিনের এই বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

   এই বিষয়ে অম্বিকেশ বাবু বলেন, ট্রেন থেকে নেমে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিতেই কিছু টোটো চালক হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে। গণ কনভেনশনটি যাঁদের পছন্দ নয় তাঁরাই এই কাজের পেছনে থাকতে পারে বলে মনে করছেন অম্বিকেশ বাবু।

No comments:

Post a Comment

Post Top Ad