মুর্শিদাবাদ জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করল স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া (এসআইও)।
বুধবার সংগঠনটির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে
অবিলম্বে রাজ্য সরকারের উদ্দেশ্যে মুর্শিদাবাদে পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়
গড়ে তুলতে হবে বলে দাবি জানানো হয়েছে।
এসআইও
পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গণি বলেন, স্বাধীনতার ৭০ বছর পরেও
মুর্শিদাবাদে কোনো বিশ্ববিদ্যালয় না থাকাটা চরম রাজনৈতিক দুরভিসন্ধি ও
নির্বাচিত বৈষম্য।
আজ
সন্ধ্যায় এসআইওর সহকারী জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদের পক্ষ থেকে এক
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাধীনতার ৭০ বছর পরেও মুর্শিদাবাদ জেলা
উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। রাজ্যে প্রায় ৩০ বছর কংগ্রেস, ৩৪ বছর বামফ্রন্ট
এবং বর্তমান তৃণমূল সরকার ক্ষমতাসীন থাকলেও মুর্শিদাবাদে উচ্চশিক্ষা
প্রসারের ক্ষেত্রে তাদের নীতিগত কোনো পার্থক্য দেখা যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের অভাবে ছেলে-মেয়েরা উচ্চশিক্ষায় বঞ্চিত হচ্ছে। বঞ্চনার
জ্বালা সহ্য করে মুর্শিদাবাদ পরিনত হয়েছে শ্রমিক উৎপাদনের জেলায়। এসআইও এবং
সুশীল সমাজের পক্ষ থেকে বারবার বিশ্ববিদ্যালয়ের দাবি তোলা হলেও সরকারের ওই
বিষয়ে কোনো মাথাব্যাথা নেই। এটা জেলাবাসীর জন্য চরম বঞ্চনা ও
বুদ্ধিবৃত্তিক শোষণের নমুনা।’
এসআইওর
পক্ষ থেকে বলা হয়েছে, ‘নদিয়া জেলায় ৫১ লাখ জনগণের জন্য ৩ টি
বিশ্ববিদ্যালয়, বীরভূমে ৩৫ লাখ জনগণের জন্য ২ টি বিশ্ববিদ্যালয়, মালদায় ৪০
লাখ মানুষের জন্য ১টি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু মুর্শিদাবাদে প্রায় ৮০ লাখ
মানুষের ভাগ্যে শুধু শূন্য। এখানে একটিও পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই।’
এ
প্রসঙ্গে এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ইমাম হোসেন বলেন, পূর্নাঙ্গ
বিশ্ববিদ্যালয়ের দাবীতে আগামী ২১ নভেম্বর বিধানসভা অভিযান করা হবে।
No comments:
Post a Comment