পশ্চিমবঙ্গের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে ওয়াকফ বোর্ডে স্মারকলিপি দিল সারা সংখ্যালঘু যুব ফেডারেশন।
বুধবার সংগঠনটির পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ওয়াকফ
বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল গণির হাতে তুলে দেয়া হয়।
সংখ্যালঘু
যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ইমামদের
সাম্মানিক প্রদান করে গোটা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে ওয়াকফ বোর্ড থেকে যে ভাতা দেয়া হয় তা
তুলনামূলকভাবে খুব কম। অবিলম্বে তা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।’
সংখ্যালঘু
যুব ফেডারেশনের পক্ষ থেকে দেয়া স্মারকলিপিতে ইমামদের ভাতা চার হাজার ও
মুয়াজ্জিনদের ভাতা দুই হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
এছাড়া,
ওয়াকফ সম্পত্তি যারা ভোগ দখল করে আছে কেন্দ্রীয় ওয়াকফ আইন অনুসারে তাদের
কাছ থেকে বর্তমান বাজার দরে ভাড়া নির্ধারণ ও তা আদায় করে ইমাম-মুয়াজ্জিনদের
কল্যাণে ব্যয় করা, বেআইনিভাবে দখল করে থাকা ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত করে
তা বানিজ্যিকিকরণের মাধ্যমে ওয়াকফ বোর্ডের অ্যায় বৃদ্ধি করা, দরিদ্র
ইমামদের ‘নিজ ভূমি নিজ গৃহ’ ও ‘গীতাঞ্জলি’ প্রকল্পের মাধ্যমে আবাসনের
ব্যবস্থা করা, ওয়াকফ বোর্ডকে ইমাম- মুয়াজ্জিনদের সন্তানদের লেখাপড়ার
দায়িত্ব নেয়া, ওয়াকফ বোর্ডের মাধ্যমে তালাকপ্রাপ্তা নারী ও বিধবাদের ভাতার
ব্যবস্থা করা ইত্যাদির দাবি জানানো হয়েছে।
সংখ্যালঘু
যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ওয়াকফ বোর্ডের
চেয়ারম্যান সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস
দিয়েছেন।
No comments:
Post a Comment