শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেফতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেফতার



শিশুসহ পাঁচজন বাংলাদেশীদের গ্রেপ্তার করেন স্বরূপনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশী চালায় পুলিশ। সে সময় পুলিশের হাতে ধরা পড়েন তাঁরা। দলে তিনজন পুরুষ ছাড়াও বাচ্চা সহ এক মহিলাও আছে বলে জানা যায় পুলিশের তরফে। ধৃতরা সকলেই বাংলাদেশের বাগেরহাট থানা এলাকার বাসিন্দা বলে জানা যায় পুলিশের পক্ষ থেকে। সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাস ধরতে ওই এলাকায় জড়ো হয়েছিলেন বাংলাদেশীরা। তখনই সন্দেহজনক ভাবে তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক  জেল হেফাজতের নির্দেশ দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad