তিনটি মোটর বাইক দুর্ঘটনায় মৃত ৩ আহত ছয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক তাদের কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দুটি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, দুটি দুর্ঘটনার মধ্যে একটি ঘটেছে, ইংরেজ বাজার থানার মালঞ্চপল্লী এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। এই ঘটনায় মৃত্যু হয়েছে আনন্দ মন্ডল(২৯) নামে এক যুবকের। তার বাড়ি মালদা শহরের গ্রীনপার্ক এলাকায়। আহত হয় দেবাশিষ ব্যানার্জি(২৫) নামে। বুধবার রাতে টোটোর সাথে মোটর বাইকের সংঘর্ষ বাধে।
অন্যদিকে বুধবার রাতে হবিবপুর থানার ঋষিপুর এলাকায় মোটর বাইক এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ বাধে। এই ঘটনায় মৃত্যু হয় বিদ্যুৎ সরকারের(১৮)। বাড়ি ঋষিপুর বাহারগোলা গ্রামে। সে দ্বাদশ শ্রেনীতে পড়াশোনা করতো। এই ঘটনায় আহত হয় দুই বাইক আরোহী এবং তিনজন ভুটভুটির যাত্রী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ মৃত দেহ দুটি ময়নাতদন্তর জন্য পাঠায়। তবে দুটি ঘটনায় বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিলোনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে মোটর বাইক ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহী যুবকের। পথ দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান সিউড়ী জাতীয় সড়কের হলদী সেতুর কাছে। মৃত যুবকের নাম বা পরিচয় জানা যায় নি। বাইক আরোহী যুবক বর্ধমান থেকে গুসকরার দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাক্টরটি বর্ধমান মুখী ছিল। হলদী সেতুর কাছে বাইকের সঙ্গে ট্রাক্টরের সংর্ঘষের পরই দুর্ঘটনাস্থলেই বাইক আরোহী যুবকের মৃত্যু হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।

No comments:
Post a Comment