জানুন মাস খানেক ধরে লিঙ্ক না থাকলেও হেলদোল কেন নেই পোস্ট মাস্টারের? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 December 2017

জানুন মাস খানেক ধরে লিঙ্ক না থাকলেও হেলদোল কেন নেই পোস্ট মাস্টারের?




বিগত কয়েক মাস  ধরে লিংক নেই পোস্ট অফিসে। আর তার জেরে চরম ভোগান্তি গ্রাহকদের। বর্ধমান শহরের উল্লাস থেকে বীরহাটা পর্যন্ত জিটি রোড সম্প্রসারণের জন্য  বর্ধমানের শ্রীপল্লী পোষ্ট অফিসে লিংক নেই। প্রতিদিনই গ্রাহকরা পোষ্ট অফিস থেকে ফিরে যাচ্ছেন। জিটি রোড সম্প্রসারণের জন্য জিটি রোডের রাস্তায় গর্ত করা হয়েছে। কাটা পড়েছে কেবল। আর তার জেরেই পোষ্ট অফিসের লিংক বেলিংক এমনি দাবী পোষ্টমাষ্টার আসগর আলি মল্লিকের। এমআইএস, এনএসসি, পেনসন ভোগীরা প্রতিদিনই নাকাল হচ্ছেন। কোন কাজ হচ্ছে না। কার্যত বলা যায় শ্রীপল্লী পোষ্ট অফিসের কাজ কর্ম এখন শিকেয়। কবে লিংক আসবে, কবে গ্রাহকরা পরিষেবা পাবে জানে না কর্তৃপক্ষ।

No comments:

Post a Comment

Post Top Ad