গুজরাট ও হিমাচলে জয়ের জন্য মঙ্গলবার চাকদহ শহরে বিজেপির মিছিলের ছবি। এই মিছিল থেকে ফেরার পথেই বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হয়। আক্রমণ হয় চাকদা হাসপাতালেও।
গুজরাট ও হিমাচল প্রদেশে বিজেপির জয়ের প্রেক্ষিতে চাকদহে ভারতীয় জনতা পার্টি নদীয়া দক্ষিণ জেলার বিজয় মিছিল থেকে ফেরার পথে চাকদহ স্টেশনে আচমকা তৃণমূলি আক্রমণ! পেরেক লাগানো বাঁশ ও লোহার রডের ঘায়ে আক্রান্ত হলেন যুব মোর্চার সহ সভাপতি বিশ্বরূপ ঘোষ ও পাকসু মোর্চার জেলা কমিটির সদস্য রবিন দাস। ঘটনাস্হলে উপস্থিত ছিলেন নদীয়া দক্ষিণ জেলার মহিলা মোর্চার সম্পাদিকা সমিতা পাল। আহতদের সেখান থেকে চাকদহ হাসপাতালে ভর্তি করা হয়।


No comments:
Post a Comment