ডোমদের টিআরপিও এখন হাই। এমনটাই দেখা গেল আসানসোল স্টেশন চত্বরে। জানা গিয়েছে, চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক যাত্রীর। তবে তার দেহ রাত থেকেই স্টেশনের প্লাটফর্মে পড়ে রইল।ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল স্টেশনে। মৃতদেহ তোলার কাজ বন্ধ করে দিয়েছে ডোমরা তাই এই সম্যসা বলে দাবি রেল কতৃপক্ষের। জানা গিয়েছে, শনিবার রাতে আপ মিথিলা এক্সপ্রেসে অসুস্থ হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তার মৃতদেহ শনিবার রাত থেকেই ৭ নং প্লাটফর্মে পড়ে রয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন অনান্য যাত্রীরা। প্রসঙ্গত চুক্তি ভিত্তিক মৃতদেহ তোলার জন্য ডোমদের ১০০০ টাকা করে দেওয়া হত। হঠাৎ করে তা কমিয়ে ৭০০ টাকা করে দেওয়ার কারনে কাজ বন্ধ দিয়েছে ডোমরা। যার কারনে রাত থেকে স্টেশনে পড়ে রয়েছে মৃতদেহ। যার ফলে মৃতদেহের পাশ দিয়েই চলছে অনান্য যাত্রীরা যাতায়াত। তবে এতক্ষন পর্যন্ত মৃতদেহ পড়ে থাকা নিয়ে রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন যাত্রীরা।

No comments:
Post a Comment