দিঘায় বিকট আওয়াজ, অন্য কিছু, তদন্তে প্রশাসন
দিঘা: আবারো দিঘায় বিকট শব্দ। আর সেই শব্দ শুনে সমুদ্রে স্নানরত পর্যটকফের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃ্হস্পতিবার দুপুরে। মুহুর্তের মধ্যে সমুদ্র থেকে উঠে আসে পর্যটকরা। সমুদ্র ভূমিতে ছোটাছুটি শুরু করে দেয় পর্যটকরা। ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানার পুলিশ। ঘটনার উৎসস্থল বা কিসের শব্দ জানার চেস্টা চালায় তারা।
এই বছরের 26 সে আগস্ট হঠাৎ দুবার বিকট শব্দে কেঁপে ওঠে দিঘা মন্দারমনি তাজপুর সংকর্পুর উদয়পুর .দিঘায় মাঝ সমুদ্রে বিকট শব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তার কয়েক মাসের মধ্যে পুনরায় আবার বিকট শব্দের ঘটনায় সৈকত ভূমিতে পর্যটকদের মধ্যে নতুন করে আতংক ছড়িয়েছে। তবে গতবারের মত শব্দের মাত্রা জোরালো না হলে শব্দ ওল্ড দিঘার পর্যটকদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।
দিঘা থানার ওসি বাসুকি ব্যানার্জী জানান, ওল্ড দিঘায় একটি বিকট শব্দ শুনতে পায় স্থানিয়রা। প্রথমে গাড়ির টায়ার বাস্ট করার শব্দ বলে মনে হলে পরে তা খতিয়ে দেখে জানা যায় তা হয়নি। তবে শব্দের কারনে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।।

No comments:
Post a Comment