কলকাতা ডেক্স, ১৪ ডিসেম্বর :
মোদী সরকারের বিরুদ্ধে সরব হল আরএসএসের শাখা সংগঠন ভারতীয় পোষ্টাল এম্পলইজ ফেডারেশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুঁচুড়া ডাকঘরে মোমবাতি জ্বালিয়ে
সংগঠনের নেতা কর্মীরা ব্যপক বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন মোদী সরকারের কর্মচারী বিরোধী নীতির প্রতিবাদে 15 দফা দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন ভারতীয় পোষ্টাল এম্পলইজ ফেডারেশন। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন।
শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চলবে এই অবস্থান বিক্ষোভ চলবে বলে সংগঠনের নেতারা জানান। সংগঠনের জিডিএসের সর্বভারতীয় সম্পাদক সুগন্ধিকুমার মিশ্র ও সংগঠনের চতুর্থ শ্রেনীর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক পাঁচু গোপাল রাজমল্ল এক যোগে বলেন, জিডিএসদের কমলেশচন্দ্র জীর রিপোট আনকাট কার্যকরি করা, সপ্তম বেতন কমশনের ফিটমেন্ট ফরমূলা ৩.৪২ করার দাবী ও শুন্য পদে নিয়োগের দাবী সহ মোট ১৫ দফা দাবীতে পোষ্ট অফিসের ভেতরে আমাদের ১২ঘন্টা অবস্থান বিক্ষোভ চলছে। কেন্দ্রীয় সরকার আমাদের দাবী না মানলে ৫জানুয়ারী সারা দেশ জুড়ে ডাক সাক্ষর ধর্মঘট পালন করব।


No comments:
Post a Comment