আপাতত বিজেপি’তে কোনও পদ নেই তৃণমূলের প্রাক্তণ ‘নাম্বার টু’ মুকুল রায়ের । উত্তর চব্বিশপরগনা ,বীরভূম ও বাকুড়ার সভার ভিড় এবং কর্মীদের উন্মাদনাই বলে দিচ্ছে বিজেপি কর্মীদের ‘মন’ জিতে নিয়েছেন বাংলা রাজনীতির চানক্য মুকুল। জানাগেছে , বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মন জয় করতে মুকুল রায় তৃণমূল দল এবং সরকার সহ অনেক নেতার অনেক গোপণ তথ্য ফাঁস করবেন মুকুল।মুকুল নিজেও বলেছেন, ধীরে ধীরে সব ফাঁস করব।এই তৃণমূল যাতে সরকারে না থাকে সেই ব্যবস্হা করবেন মুকুল রায়।
জানাগেছে, মুকুলের হাতে তৃণমূল সরকার পতন ঘটানোর বক্ষাস্ত্র হল অর্ধশত দূর্নীতি। আগামী সাড়ে তিন বছরে দফায় দফায় তা প্রকাশ করবেন মুকুল রায়।
মুকুল পন্হীদের দাবি, রানী রাসমনী রোডে সভার ভীড় এবং সবং বিধানসভায় দেড় থেকে ১৫ শতাংশ ভোট বিজেপির বেড়েছে মুকুলের কেরামতিতে। তৃণমূলে পর্দার আড়াল থেকে সব সামলানোর ফলে জন নেতা হতে না পারার শিক্ষা থেকে বিজেপিতে এসেই একেবারে সামনে থেকে নেতৃত্ব দিতে ছুট শুরু করেছেন মুকুল রায়। বিজেপিতে তিনি কিং মেকার নন, কিং হতে চান মুকুল।
রাহুল সিনহা’র কোন্দলে পটু রাজ্য বিজেপি’র ব্যাটন নিয়ে দিলীপ ঘোষ অনেকটা এগোলেও নজর কাঁড়তে ব্যর্থ হয়েছেন বিরোধী শুণ্য বাংলা রাজনীতির ফাঁকা মাঠে। মুকুল এই ফাঁকা মাঠে বিজেপির জার্সিতে নেতৃত্ব দিতে চাইছেন ।এর ফলে বিজেপিতে অঘোষিত মুকুল বনাম দিলীপ গোষ্ঠী তৈরি হয়েছে । রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এতে রাজ্য বিজেপির লাভই হবে ।কারণ, দুজনেই ছুটবেন কিং হওয়ার লক্ষে ।অভিজ্ঞ মহলের দাবি আরএসএস থেকে আসা দিলীপ ঘোষকে কতটা পিছনে ফেলতে পারেন তৃণমূল থেকে আসা মুকুল সেই ফল মিলবে পঞ্চায়েত ভোটে ।

No comments:
Post a Comment