ফের রণক্ষেত্র ভাঙড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 December 2017

ফের রণক্ষেত্র ভাঙড়




ফের ধুন্ধুমার ভাঙড়।  বৃহস্পতিবার জমি আন্দোলনকারীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ থেকে। এদিন এলাকায় একটি বাইক মিছিল ছিল জমি আন্দোলনকারীদের। অভিযোগ, কাশিপুর থানার অন্তর্গত অনন্তপুরে পাওয়ার গ্রিডের সামান্য অদূরে যখন আন্দোলনকারিদের মিছিল যাচ্ছিল সেই সময় তাদের উপর হামলা করা হয়। বোমাবাজি থেকে শুরু করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় একজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বোমার স্প্রিন্টারে আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। জমি আন্দোলনকারীদের একটি বাইক ও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে আরও অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad