পুরশুড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে কেন যেতে হল বিজেপির সভাপতির? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 December 2017

পুরশুড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে কেন যেতে হল বিজেপির সভাপতির?


পুরশুড়ায় আক্রান্ত বিজেপি কর্মী নবকুমার দুলুইয়ের বাড়িতে গেলেন বিজেপির শ্রীরামপুরের সাংগঠনিক সভাপতি ভাষ্কর ভট্টাচার্য। বুধবার দুপুরে বিজেপির জেলা নেতৃত্ব ওই কর্মীর বাড়িতে পৌছতেই বিজেপির নেতা কর্মীরা চাঙ্গা হয়ে ওঠেন। এদিন ওই দলে ছিলেন বিজেপির সহ সভাপতি অমিত সিং ও আরামবাগ লোকসভার পালক।

সূত্রের খবর, ৩০ নভেম্বর বাংলা বাঁচাও ও গনতন্ত্র বাঁচাও কর্মসূচী নিয়ে পুরশুড়া বিডিও অফিস ঘেড়াও করতে যান বিজেপির কয়েকশো কর্মী। ওই দলে নবকুমার দুলুইও ছিলেন। সেই সময়ে তিনি তৃণমূলী দূষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে দুই হাত ও পা ভেঙে যায়। এই ঘটনায় তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। সেখানে দুদিন আগেই চিকিৎকরা তাকে ছুটি দেন। যদিও ওই বিজেপি কর্মী এখন চলাফেরা করতে পাড়েন না। সেই ঘটনায় এদিন বিজেপির জেলা নেতৃত্ব ওই কর্মীর বাড়িতে গিয়ে তার চিকিৎসার দায়িত্ব নেবার আশ্বাস দেন। বিজেপি সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, আমরা ওই কর্মীর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছি। 

No comments:

Post a Comment

Post Top Ad